
মামুন মুন্সি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নৌকা জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, স্থানীয় লোকজনের সংবাদ দিলে বৃহস্পতিবার সকালের দিকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকরতা শিব্বির আহমেদ উপজেলার সুরমা ইউনিয়নের নূর পুর গ্রামের সুরমা নদীর পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নোকা জব্দ করেন।
এ সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে চাইলে পাঁচজনকে আটক করে, পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশের মাধ্যমে থানা নেওয়া হয় ।
তবে জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি চৌধুরী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।