বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বৈষম্যবিরোধী আনদোলনে নিহত শ্রমিকের পরিবারকে জামায়াতের আর্থিক অনুদান। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত শ্রমিক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সোহাগ মিয়ার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার শেষ বিকেলে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে নিহত সোহাগ মিয়ার পরিবারের খোঁজখবর নিতে আসেন বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, এড: নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মজলিসে মোফাসেরিনের কেন্দ্রীয় সহ সভাপতি  আ: ছালাম আল- মাদানী, জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর উপাধক্ষ্য মাও: তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের নায়বে আমীর মো: আব্দুল্লাহ্, এড: শামসুদ্দিন, জেলা জামায়াতের সেক্রটারী মমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ফখরুল ইসলাম চৌধুরী, দলীয় নেতা আ: মুহিত, খাইরুল কবীর চৌধুরী এসদোহা,সাইফুল ইসলাম, মোশায়েল আহম্মদ, আকিকুল হক প্রমুখ ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জামাতে ইসলামী সব সময় শান্তিতে বিশ্বাসী। দুনিয়া ও আখেরাতের কল্যাণে কাজ করে যাচ্ছে। অতীতে জামায়াতে ইসলামীর সম্পর্কে অনেক বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বিগত ১৫ বছরের অবৈধ স্বৈরাচারী সরকার ইচ্ছাকৃতভাবে জামায়াতে ইসলামী দল কে নিষিদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে। যারা অন্যায় জুলুম ও মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকেই গজব নেমে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকেই বীর যোদ্ধা হিসাবে আখ্যায়িত করে তারা বলেন, আগস্ট মাসের ৫ তারিখে আল্লাহর পক্ষ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র জনতার ঐক্যে জুলুমবাজ আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে। দীর্ঘ শতশত বছরেও এমন ইতিহাস বাংলার বুকে নেই। যারা জুলুমকারী তাদের পলায়ন এভাবেই নিশ্চিত হয়।

তারা বলেন, আওয়ামী লীগ সব সময় ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে পরিকল্পিত হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িত থেকে দেশকে ঋণের জলে আবদ্ধ করেছে। তারা সব সময় সনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘু বলে বিভিন্ন উস্কানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে। এবারও তারা এই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে দেশে ওরাজকতা সৃষ্টির পায়তারা করে ব্যর্থ হয়েছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উপাসনালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের সহায়তা করেছি।

পরে নিহতের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন নেতৃবৃন্দ। এর পুর্বে মধন্যনগর উপজেলায় দুপরে একটি পরিবারেও আর্থিক অনুদান প্রদান করেন তারা।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656