বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ২ শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃতদবীর আলম ও সহকারী প্রধান শিক্ষক মোঃকামারুজ্জামান এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়ে সাধারণ মানুষ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দিরাই -সুনামগঞ্জ মহাসড়কের গনিনগর বাজার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা বি‌ভিন্ন প্ল্যাকার্ড হা‌তে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, সহকারী প্রধানশিক্ষক মোঃকামারুজ্জামান ঘোষ দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সাবেক সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃআব্দুল হেকিম এর মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। তিনি বিগত সময়ে স্কুলের বিভিন্ন কাজের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তারা প্রধান শিক্ষকের কাছে সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি বলেছেন। কিন্তু প্রধানশিক্ষক তা মেনে নেননি। উল্টো ভয় দেখিয়েছেন তাদের। তারা মনে করছেন দুজন মিলেই বিদ্যালয়ের অনিয়মের জড়িত ছিলেন। তাই তারা দুজনের পদত্যাগ দাবি করছেন।এদিকে, শিক্ষার্থী‌দের সড়ক অব‌রো‌ধের কার‌ণে দিরাই -সুনামগঞ্জ সড়কে দীর্ঘ চার ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে আন্দোলন করার অনুরোধ করেছেন পথচারী এবং সড়কে আটকে পড়া যাত্রীরা।

আশিকুর রহমান আশিক নামে আটকে পড়া এক যাত্রী বলেন, আমি অফিসে যাব। কিন্তু এক ঘণ্টা ধরে এখানে আটকে আছি। শিক্ষার্থীরা কোনোভাবেই যেতে দিচ্ছে না। এভাবে সড়ক অবরোধ করে আন্দোলন করার কোনো মানে হয় না। তাদের দাবি থাকতেই পারে, সেটা সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিতে পারে। এদের কারণে আমরা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছি। দীর্ঘ চার ঘন্টা পর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে শান্তিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী ও একাডেমিক সুপারভাইজার মোঃনূরে আলম সিদ্দিকী এসে ছাত্র ছাত্রীদের বুঝিয়ে রাস্তায় যান চলাচলের সুযোগ করে দেন।পরে তাদের কে নিয়ে আলোচনায় বসেন। তাদের অভিযোগ গুলো লিখিত আকারে নোট করেন ফজলে রাব্বানী চৌধুরী শেষে মোঃনুরে আলম সিদ্দিকী ছাত্র -ছাত্রীদের কে বলেন তাদের দেওয়া অভিযোগ গুলো তদন্ত করে দেখা হবে এবং দোষীদের আইনের আওয়াতায় এনে বিচার করা হবে।ততক্ষণ পর্যন্ত তাদের কে ধৈর্য ধরে ক্লাস চালিয়ে যেতে হবে। ছাত্র -ছাত্রীরা যে সকল শিক্ষকদের উপর অভিযোগ এনেছে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বিদ্যালয়ে আসতে পারবেন না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃতদবীর আলম বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষক ও বহিরাগতদের ইন্ধনে শিক্ষার্থীরা এসব করছে। এর আগেও তারা কিছু অযৌক্তিক দাবি জানিয়েছেন তা মেনে না নেয়ায় আজকে তারা এসব করছে। আমি দোষ করলে সেটা নিয়মতান্ত্রিক ভাবে তদন্ত করে শিক্ষা অফিস ব্যবস্থা নেবেন। তিনি বলেন আমি এই স্কুলে সহকারী শিক্ষক ছিলাম। তারপর প্রধান শিক্ষক হয়েছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656