বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সামছ উদ্দিন আহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম: ছাতকে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সামছুদ্দিন আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ছোট কেজাউরা গ্রামে। আহত সামছুদ্দিন ছোট কেজাউরা গ্রামের মৃত হাজী তৈয়ব আলীর পুত্র ও চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয় সুত্রে জানা যায়, ছোট কেজাউরা গ্রামের একটি সালিশ বৈঠক শেষে ছাতক শহরের বাসায় ফিরছিলেন সামছুদ্দিন। বড় কেজাউরা গ্রামের কাছে পৌঁছার পর প্রতিপক্ষরা তাকে রাস্তায় আটক করে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে মৃত ভেবে সামছুদ্দিনকে গ্রামের মাঠের কাছে একটি বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656