শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুষ্টিয়ায় রাজু নামের এক প্রতারক জনতার হাতে আটক -হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে জনতার হাতে আটক হলেন ময়মনসিংহের শেখ সেলিম আহম্মেদ রাজু (৩৮)। শেখ সেলিম আহম্মেদ রাজু ময়মনসিংহের আটকোয়া মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। সে তিন মাস ধরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়াদহ্ মোড়ে একটি বাসা ভাড়া করে থাকতো। সোমবার (৭ জুন ২০২১) সকলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশে সোপর্দ করার আগে রাজু তার প্রতারণার কথা শিকার করেন।

শেখ সেলিম আহম্মেদ রাজু জানান, তিনি পিডিবিতে চাকুরি দেওয়ার কথা বলে ৭ জনের কাছ থেকে ৫ লক্ষ ৬৮ হাজার টাকা এ পর্যন্ত নিয়েছে। তিনি শিকার করেন তার চাকরি দেওয়ার কোন ক্ষমতা নেই। যে টাকা নিয়েছি তার কিছু টাকা (হরিপুর) এলাকার মানুষের মাঝে খরচ করেছি। বোয়ালদহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে চাঁদ জানান, আমার জামাইটা বেকার। তার একটি চাকরির জন্য শেখ সেলিম আহম্মেদ রাজুর কাছে এক লক্ষ টাকা দিয়েছিলাম। সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি পাইয়ে দেবে বলে বলেছিলেন। এছাড়াও আমার কাছ থেকে ১২ হাজার টাকা দোকানে বাকি করেছে। থানায় আমাকে ডেকেছে আমি স্থানীয় চেয়ারম্যান ও নেতাদের সাথে থানায় যাব।এলাকাবাসী জানায়, শেখ সেলিম আহম্মেদ রাজু নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে তার নিকট আত্মীয় পরিচয় দিত। সে তার মাধ্যমে চাকরী দেবে বলে এই টাকা হাতিয়ে নেয়। মাঝে মাঝে দামি দামি গাড়ি আসত তার ভাড়া বাড়িতে। চাকরি দেয়ার নামে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী আরো জানান, তিনি সব সময় রাজকীয় স্টাইলে থাকতেন। মাঝেমধ্যেই খাসি জবাই করে এলাকার মানুষদের খাওয়াতেন। তার এই রাজকীয় স্টাইলে থাকা দেখেই এলাকার মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, হাটশ হরিপুরের জনতা তাকে আটক করে রেখেছিল। তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656