সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্ত:উপজেলা কুস্তিতে বিজয়ী সুনামগঞ্জ সদর কুস্তি টিম

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

তৈয়বুর রহমান

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে কুস্তি খেলার আয়োজন করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে ‘আন্ত: উপজেলা কুস্তি প্রতিযোগিতা—২০২৪’ নামে এই আয়োজন হয়েছে।

কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. মো. শাহনূর আলম। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান পিপিএম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা বোর্ডের সদস্য নুরুল ইসলাম সাজু।

কুস্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সুনামগঞ্জ সদর,জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর উপজেলা। খেলার প্রথমার্ধে তাহিরপুরের বিপরীতে জামালগঞ্জ উপজেলা হেরে যান।পরবর্তী সুনামগঞ্জ সদরের বিপরীতে বিশ্বম্ভরপুর হারলে ফাইনাল খেলেন তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর। সুনামগঞ্জ সদর বিজয় লাভ করেন এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন তাহিরপুর।খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়।

এদিকে, এই খেলা বর্জন করেছে ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন নামের আরেকটি সংগঠন। এই সংগঠনের সভাপতি নুরুল হক আফিন্দি বলেছেন, সুনামগঞ্জ সদর, বিশম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলার ৬৪ টি কুস্তি সংগঠন নিয়ে আমাদের সংগঠন। সুনামগঞ্জে কুস্তি খেলার আয়োজনে আমাদের মূল্যায়ন করা হয় নি। সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশন নামে যে সংগঠনকে মূল্যায়ন করা হয়েছে, তারা ভাটি অঞ্চলের কুস্তিগিরদের প্রতিনিধিত্ব করে বলে মনে করছি না আমরা। আমরা শনিবার জগাইরগাঁও গ্রামের পশ্চিমের মাঠে আলাদা কুস্তি খেলার আয়োজন করেছি।

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বললেন, মঙ্গলবার রাত দশটা পর্যন্ত স্টেডিয়ামের কুস্তি খেলায় নুরুল হক আফিন্দি’র নেতৃত্বাধীন ‘ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন’ আসবে জানানো হয়েছে। হঠাৎ করে রাতে তিনি (নুরুল হক আফিন্দি) জানান, তাকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব না করালে তারা থাকবেন না। আমি জানিয়েছি এটি বদলের ক্ষমতা আমাদের নেই। পরে দেখেছি ফেসবুকে তাদের একজন শনিবার আলাদা আয়োজনের ঘোষণা দিয়েছেন। এর আগেও ২০২২ সালে আরেকবার তারা এভাবে স্টেডিয়ামের কুস্তি খেলায় আসেন নি। নোমান জানান, বৃহস্পতিবারের আয়োজনে সারা জেলার চৌকস কুস্তিগীর অংশ নিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656