মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মো. শাহ আলম : সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হুসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, মো. বোরহান উদ্দিন, সুজিত কুমার দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সিস্টার রীটা দীপা গমেজ, ব্রাদার প্রমোদ রোজারিও।

মূল আলোচ্য বিষয় ছিল—শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি ও লেখাপড়ায় মনোযোগ বাড়াতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমাছ উদ্দিন শিপু, এইচ এম দানিছ, মো. ওমর ফারুক সহ প্রমুখ।

সভায় প্রধান শিক্ষক ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ, সিএসসি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য তাদের অবশ্যই শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি। এতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।

সবার উপস্থিতি এবং কার্যকর মতবিনিময়ের জন্য প্রধান শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656