সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে তোতা মিয়া (৬৫) নামের এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজারের ইসকন মন্দির মার্কেটের সামনে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত তোতা মিয়া দিরাই উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পাথারিয়া ইউনিয়ন ভিট অফিসার এসআই ঈসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ভাতিজা আব্দুস ছুবানের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656