সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “আমাদের নদী, আমাদের অস্তিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন।

রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে পৌর শহরের সুরমা নদীর তীর সংলগ্ন লঞ্চঘাট এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরমা নদীসহ সুনামগঞ্জের সব নদী, খাল, বিল ও হাওরকে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখা এখন সময়ের দাবি। শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলে নদী দূষণ রোধে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন। একইসঙ্গে জেলার বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শাহ্ কামাল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, সদস্য সচিব সুহেল আলম, মিজানুল হক সরকার, মাইনুদ্দিন, শাহ মোশাহিদ আলম ফয়সল, মিজানুর রহমান, দবির মিয়া, আফজাল হোসেন, সদর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুজ্জামান জুয়েল, পৌর কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম ও আবু তাহের নাইম প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, নদী রক্ষায় জনসচেতনতার পাশাপাশি কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে সুনামগঞ্জসহ সারাদেশের জলসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656