সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খসড়া ভোটার তালিকা নিয়ে রেড ক্রিসেন্ট সুনামগঞ্জে অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাচনের খসড়া ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন আজীবন সদস্য।

রবিবার তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীরা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত ৩০ দিন আগে সদস্য হতে আইনগত বাধ্যবাধকতা থাকলেও খসড়া তালিকার ৪৭৯ থেকে ৫৭২ নম্বর পর্যন্ত সদস্যরা গেল মাসের ১৫ তারিখের পর সদস্যপদ পেয়েছেন। ফলে তারা ভোটার হওয়ার অযোগ্য হলেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগকারীরা অযোগ্য সদস্যদের নাম বাদ দিয়ে খসড়া তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানান।

এ বিষয়ে সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু বলেন, “নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই। এখনো কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656