মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে আল্লামা ছালিক আহমদের জানাযায় লাখো মানুষের ঢল,,হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সিলেটের বিশ্বনাথের সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস মাওলানা ছালিক আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৪ জুন বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বরের লক্ষণ নিয়ে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন। এরপর হাসপাতালে তাঁর করোনা টেস্ট করতে নমুনা নেওয়া হয়। কিন্ত টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
উপাধক্ষ্য মাওলানা ছালিক আহমদ (৫৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ এর বড় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। বৃষ্টি উপেক্ষ করে জানাযায় ঢল নামে লাখো মানুষের। নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে হুসাইন মাসরুর।
এবং জানাযা শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। জানাযার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সৎপুর কামিল মাদরাসার সাবেক (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান ও বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656