


তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো বন্দে আলী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আ: মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া, গোলাম রব্বানী আফিন্দী। যুবদল আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাচনাবার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

