


বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামে অবস্থিত হযরত শাহজালাল দারুসসুন্নাহ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিমখানার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ই রমজান বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ ক্বারী শাহ মো. গিয়াস উদ্দিন (খারগাঁও সাহেব) তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কালারুকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, এতিমখানার সভাপতি বাউল দিলাল উদ্দিন সরকার, শাহজালাল দারুসসুন্নাহ’র সভাপতি শাহ আছমত আলী, আমজাদ আলী, মতিনিয়া শহীদিয়া হিফজুল কুরআন বোর্ড বুরকীর সভাপতি আলী, আব্দুল গফফার আল হাসান ও ফরিদ আহমদসহ অনেকে।
এছাড়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা মাসুক নাঈম, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামের মুরুব্বিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

