মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ এর বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন -হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি

বৃক্ষ মানুষের জীবনের অপরিহার্য অংশ । বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

বিগত বছরের মতো এবারও স্বেচ্ছাসেবী সংগঠন চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

আজ ২৫ জুন, রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়।

চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অর্থায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির এক অংশে মরিচ্যা গোরা মিয়া মার্কেট এর সামনে সকল শাখার সদস্যদের মধ্যে গাছের চারা হস্তান্তর করেন কেন্দ্রীয় কমিটি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় সহ সভাপতি মোজাম্মেল হক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসাইন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার, কক্সবাজার জেলা শাখার সভাপতি রাশেল, সাধারণ সম্পাদক শফিউল আলম,উখিয়া উপজেলা শাখার সভাপতি রফিক সহ সংগঠনের সদস্যবৃন্দ ।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বিভিন্ন শাখার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও রাস্তার দুইধারে বিভিন্ন ফলের গাছের চাড়া রোপণ করা হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ-এর সভাপতি নুরুল হাকিম বলেন শুরু থেকেই সমাজ সেবামূলক কার্যক্রম ও আর্ত-মানবতার সেবায় কাজ করে আসছে । মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি সফলতার সহিত পালন করেছে ।

এছাড়াও সংগঠনটি দেশের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, মাদকমুক্ত সমাজ, জরুরী প্রয়োজনে রক্তের যোগান, বাল্য বিবাহ রোধ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656