মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় সমূহে গাছের চারা বিতরণ 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে গাছ চারা বিতরণ করা হয়।

আজ ২৯ আগস্ট সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এঁর সভাপতিত্বে গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১,সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিগণ। সভার শেষে ১২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656