মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জর্ডানের যুবরাজ করোনায় আক্রান্ত!

বিশেষ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের যুবরাজ আল হুসেইন বিন আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে এই যুবরাজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ হুসেইন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলেন; তারপরও তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে বর্তমানে তিনি খুব ভালো আছেন।যুবরাজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং রানি রানিয়া সতর্কতা হিসেবে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন পালন করবেন। তবে তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

করোনার বৈশ্বিক হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭০০ জনের বেশি মানুষ এবং মারা গেছেন ১০ হাজার ৬৮০ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৯৬ হাজার ৭০৪ জন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656