


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
নাসিরনগর উপজেলায় সাপ আতংকের বিষয় উপজেলা নির্বাহী অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের উদ্যোগে দত্ত বাড়িতে সাপ আতংক বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিস হালিমা খাতুন। ব্রিফিং সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টারের তৌফিক হাসান হিমু, উইল্ড লাইফ এন্ড রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারন সম্পাদক মোঃ শাহজাহানসহ জেলা ও উপজেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং বলেন, কিছু সংখ্যক টিভি ও পত্রিকায় নাসিরনগরে দত্ত বাড়িতে সাপ আতংকে মানুষ জমিতে ধান কাটতে পারছে না শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় দেশ বিদেশে মানুষের মাঝে সাপ আতংক দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর দত্ত বাড়িতে রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টার থেকে একটি টিম এসে ৪ দিন ধানের জমি, ঝোপঝাড়, জঙ্গলে অনুসন্ধান করে সাপ দেখতে পায়নি। তবে ২৬ টি কোবরা সাপের ডিমের খোলস উদ্ধার করেন, যা থেকে বাচ্চা ফুটেছে। এলাকার লোকজন ৭ টি বাচ্চা মেরে ফেলেছে। উপজেলা নির্বাহী অফিস হালিমা খাতুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ এলাকার জনসাধারণকে সাপের আতংকিত না হওয়ার জন্য অনুরোধ করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

