সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আব্দুস সামাদ আজাদের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা হাওড় বার্তা পত্রিকার 

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৮৯ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ এপ্রিল)। আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪০ সালে সপ্তম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসেবে রাজনীতিতে পদাপর্ণ করেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও আসাম অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন সংগ্রামের অগ্রনায়ক ছিলেন। এ কারণে ইংরেজ শাসক কর্তৃক কয়েকবার গ্রেফতারও হন।

সংগ্রামের সিঁড়ি পথ বেয়ে গ্রাম থেকে উঠে আসা সামাদ আজাদ ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে কারাবরণ করেন।

১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে সামনের কাতারে চলে আসেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা ৬৯’র গণ অভুথ্যানসহ সকল আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঘনিষ্ট সহচর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন ।

১৯৭১ সালে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং প্রবাসী বিপ্লবী মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেস্টা ও ভ্রাম্যমান রাষ্ট্র দূতের দায়িত্ব পালন করেন । ১৯৭১ সালের ডিসেম্বরে সামাদ আজাদ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। স্বাধীনতার পর ১৯৭৩ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে সুনামগঞ্জ ২ ও ৩ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালে সুনামগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্দুস সামাদ আজাদ অত্যন্ত দক্ষতার সাথে বহির্বিশ্বের সাথে সৌহ্যার্দপূর্ণ সম্পর্ক তৈরি করেন। ২০০১ সালের শেষ নির্বাচনে দল হারলেও তিনি সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। সামাদ আজাদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় ২০০৫ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656