1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার

আমজাদ হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরীকে আওয়ামীলীগের সকল সদস্য পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম,এ মালেকের স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ মালেক বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরীকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য যে ১১ বছর পর জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এতদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি এ ইউনিয়নে চলবে ভোটগ্রহণ।

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে আনোয়ারায় ১১ ইউনিয়নের ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশের পর ষষ্ঠ ধাপে জুঁইদণ্ডী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca