রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারী- আবদুল্লাহ আল মামুন

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

কবিতা

বৃথা যায়নি রক্ত তাদের এনে দিয়েছে মহাজয়,

বাঙ্গালীর হৃদয়ে সদা সর্বদা তাহারা যে রয়,

প্রিয় বাংলা ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ,

শহীদ তারা চির অমর অক্ষয়,অম্লান,

সালাম রফিক জব্বার সহ হাজার মা ও বোনে

শহীদ হলো ভাষার তরে বায়ান্ন একুশের দিনে,

পাক পাখালি পাহাড় নদ নদী কলতান,

শহীদ হয়েছে মায়ের কোলে করেছে মাতৃভাষা দান,

সুখ দুঃখ হাঁসি কান্না বাংলা মোরে ডাকে,

রাত দিন সঙ্গী হয়ে মুখের ভাষায় থাকে,

মাতৃভাষা বাংলা ভাষার জন্য রক্তে যাদের অবদান,

তাদের ভুলবোনা কোনদিন করিবো সম্মান,

কত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,

বারে বারে মনে পড়ে কি করে তাদের ভুলতে পারি।

লেখক, বিশিষ্ট সাংবাদিক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন
প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বিজয়রামপুর মধ্যপাড়া মনিরামপুর যশোর।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281