1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে নবজাতকের লাশ উদ্ধার ! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তাহিরপুরে নবজাতকের লাশ উদ্ধার !

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

যাদুকাটা নদীর শ্রমিক নয়ন আহমেদ (২৩) বলেন, সকাল আটটার দিকে যাদুকাটা নদীতে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক নবজাতকের লাশটি পানির উপরে ভেসে উঠতে দেখতে পায়। পরে শ্রমিকরা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর উপর নিয়ে রাখেন। ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca