1. admin@haworbarta.com : admin :
মাস্টার্স পড়ুয়া প্রতিবন্ধী সাহিদা প্রধানমন্ত্রীর সহযোগিতা চায়!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মাস্টার্স পড়ুয়া প্রতিবন্ধী সাহিদা প্রধানমন্ত্রীর সহযোগিতা চায়! 

আব্দুল্লাহ আল-মামুন
  • প্রকাশ রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি

অনার্স-মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করার পরও ভাল নেই তিন হাত-পা ছাড়াই বিশেষ প্রতিবন্ধী সাহিদা খাতুন। লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও জোটেনি বিশেষ কোটায় কোন সরকারি বা বেসরকারি চাকরি।

নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সমাজ উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের জন্য একাধিক জয়িতা সম্মাননা পেলেও আজও অন্ধকারময় তার জীবন।

২০১৫ সালে অনার্স-মাস্টার্স শেষ করে বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে শিখেছেন হস্ত ও কুঠির শিল্পের নানান কাজ। কিন্তু ভাগ্যের নির্মমতায় হয়নি কোন সুযোগ সুবিধা। অপরদিকে সরকারি কোঠায় চাকরির বয়সসীমাও পার হতে আর মাত্র একটি বছর আছে তার।

সাহিদার লেখাপড়ার যোগ্যতা, তার কাজের দক্ষতা এবং অদম্য ইচ্ছাশক্তি দেখে অনেকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি।

দিনে দিনে সকল আশা ভরসা বিলীন হতে থাকা অদম্য মেধাবী সাহিদা খাতুন নিজ গ্রামে একটি প্রতিবন্ধি স্কুল গড়ে তুলতে সহযোগিতা চান সমাজের বিত্তশালী ও বিবেকবান মানুষের কাছে।

শার্শার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের হাত ধরে সর্বশেষ প্রতিবন্ধি স্কুল গড়ার স্বপ্ন দেখেন সাহিদা খাতুন।

দীর্ঘদিন ধরে অর্থ সংগ্রহে মিজানের সর্বোচ্চ চেষ্টায় লম্বা পথের অপেক্ষাও যেন নিজের মন মানষিকতাকে বিষাদের কাল অন্ধকারে হাবুডুবু খেতে থাকে সমাজের এই বিশেষ মানুষটি।

সর্বশেষ অনেক অপেক্ষার পর সেই মাস্টার্স পাস তিন হাত-পা ছাড়াই বিশেষ প্রতিবন্ধী সাহিদার স্বপ্নের প্রতিবন্ধী স্কুল তৈরি করে দেন উদ্ভাবক মিজানুর রহমান।

সাহিদা খাতুন জানায়, সর্বচ্চো লেখাপড়া করেও সমাজ এবং পরিবারের মাঝে বোঝা হয়েই আছি। কঠিন প্রতিবন্ধকতাকে জয় করে দেখিয়ে দিয়েছি কিন্তু কোন কোটাই আমার একটা কর্ম সংস্থান হলোনা।

তামান্নার মতো প্রধানমন্ত্রীর ফোনের অপেক্ষায় সাহিদা খাতুন এমন ভাবে লিখে ফেসবুকে পোস্ট করেন

শার্শার দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

সাহিদা খাতুন বলেন, আমার স্কুলে শুধু প্রতিবন্ধি শিশুরাই নয়, বয়স্ক ও বিধবা নারী এবং শিক্ষিত প্রতিবন্ধি নারী-পুরুষ কর্মসংস্থানের শতভাগ সুযোগ পাবে। লেখাপড়ার পাশাপাশি এখানকার বিশেষ প্রতিবন্ধিরা হস্ত ও কুঠির শিল্পের নানান কাজ শিখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবে।

শাহিদা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গোপিনাথপুর গ্রামের রফি উদ্দিনের মেয়ে।

অদম্য মেধাবী মাস্টার্স ডিগ্রী পাশ করা সাহিদার শেষ স্বপ্ন প্রতিবন্ধি স্কুল প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন উদ্ভাবক মিজান ও সাহিদা খাতুন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca