মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

অনোয়ারায় ‘মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন’ প্রোগ্রাম পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আনোয়ারার উদ্যোগে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শনী) এর ‘মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন’ প্রোগ্রাম বৃহষ্পতিবার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া বাঘমারার চরে অনুষ্ঠিত হয়৷

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর অতিঃ পরিচালক মোঃ মোফাজ্জল করিম৷

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ কবির হোসেন, জেলা বীজ প্রত্যায়ণ কর্মকর্তা আবদুস সোবহান ৷

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বীজ হলো ফসলের মা ৷ বীজ সংরক্ষণ মানে মা’কে সংরক্ষণ করা৷ কৃষক পর্যায়ে যদি যথাযথভাবে বীজ সংরক্ষণ আমরা করতে পারি তাহলে পরবর্তি মৌসুমে ভালো ফসলের আশা করতে পারি৷

অনুষ্ঠানে উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার, ইউপি মেম্বার, সিআইজি গ্রুপ প্রতিনিধিরাও বক্তব্য রাখেন৷ এসময় স্থানীয় কৃষাণ-কৃষাণী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লোকজন উপস্তিত ছিলেন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656