1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম শিপন মিয়ার ওরফে শিপু মিয়া (৩০)। শিপু উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদাভগ্রামের কনাই মিয়ার ছেলে।

আজ সোমবার (৭ মার্চ) বাড়ির পাশ্ববর্তী নির্জন এলাকার রেন্টি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গেল রবিবার (৬ মার্চ) রাতের যে কোন সময় গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ফাঁস নেন তিনি।

শিপুর পিতা কনাই মিয়া সাংবাদিকদের জানান, ছয় ছেলের মধ্যে শিপু সবার বড়। পেশায় রাজমিস্ত্রি সহকারি ছিল। ছিল তার মাদক সেবনের অভ্যাসও।

মাদক মামলায় একমাস কারাভোগ করে সম্প্রতি ছাড়া পায় সে। এরপর থেকে কিছুটা অস্বাভাবিক আচরণ করছিন সবার সাথে। পরে গেল সন্ধ্যায় খাবার-দাবার শেষে বাড়ির থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি।

পরদিন সকাল ৭টায় লোকমুখে শুনতে পেয়ে গ্রামের উত্তরের ফুটবলের মাঠের পাশ্ববর্তী বশির মিয়ার পুকুর পাড়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে, তার আত্মহননের প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca