মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভাগোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিতজামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভাদুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজচিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়

মহেশখালীতে সৎ ছেলের হাত মা খুন,,হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ সোমবার, ৩ মে, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

মহেশখালীর কালারমার ছড়া আঁধারঘোনা এলাকায় এবার সৎ মাকে পিটিয়ে খুন করলো সৎ ছেলে। যদিও পিটিয়ে জখম করার ঘটনাটি গেলো ২৪ এপ্রিল সেহরির সময়ে। ঘাতক সৎ ছেলের নাম আব্দুল হান্নান।

সেদিন ভোরে সেহেরি খাওয়ার সময় কথাকাটির জের ধরে সৎ ছেলে আব্দুল হান্নানের কুড়ালের আঘাতে সৎ মা মুরশিদা বেগম (৩৫) গুরতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুরশিদাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি চিকিৎসা অবস্থায় রোববার (২ মে) সকালে চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত মুরশিদা ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী আকতার হোসেনসহ অন্যরা পলাতক রয়েছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, সৎ ছেলের হাতে মুরশিদা বেগম (৩৫) খুনের বিষয়টি জানতে পেরেছি, এ নিয়ে মামলাও হয়েছিলো থানায়। এটি হত্যা মামলা হিসাবে রুজু হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281