সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে রমজানের স্বাগত মিছিল।

আব্দুল্লাহ আল-মামুন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে (৩১ মার্চ’২২) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা কার্যালয় থেকে শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের সঞ্চালনায় পবিত্র মাহে রমযান এর আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্বসমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল বলেন রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন জীবনে বরকত আসবে, ৯২ ভাগ মুসলমানদের দেশে রমজান মাসে পরিবেশ বিঘ্নিত হলে রোজাদার মুসল্লিগণ ঈমানের তাগিদে রোজার মাসে আন্দোলন সংগ্রামে নামতে বাধ্য হবে। তাই সরকারের উচিত হবে রমজানের পবিত্রতা ও পরিবেশ রক্ষার্থে আন্তরিকভাবে কাজ করা।

তিনি আরও বলেন,সকল মাসের চেয়ে সম্মানিত মাস হচ্ছে মাহে রমজান এ মাসে যথাযথ মর্যাদা রক্ষার সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকেও আন্তরিকভাবে কাজ করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে রাখতে হবে অসহায় ও মেহনতী মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পবিত্র রমজান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও চোগলখুরী ছেড়ে দিয়ে আত্নসংযমতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ পাপ্পু, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656