1. admin@haworbarta.com : admin :
হিজাবের জন্য ছাত্রীদের বেত্রাঘাতের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হিজাবের জন্য ছাত্রীদের বেত্রাঘাতের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। 

আব্দুল্লাহ আল-মামুন
  • প্রকাশ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

নওগাঁয় হিজাব পরে স্কুলে আসার কারণে শিক্ষিকা ছাত্রীদের বেত্রাঘাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান ও আলেমগণ। ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতায় জঘন্যতম হস্তক্ষেপ-নওগাঁয় হিজাব পরিধান করায় ১৮ জন ছাত্রীকে চরম সাম্প্রদায়িক আমুদনী পাল কর্তৃক বেত্রাঘাত।

হিজাব নিয়ে ১৮জন ছাত্রীকে প্রহরকারী চরম সাম্প্রদায়িক এই পালের বরখাস্ত সহ কঠিন শাস্তি দাবি করে ফেসবুকে স্টাটাস দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মনিরামপুর জামিয়া ইমদাদিয়া বালক বালিকা মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সাহেব রহ, পুত্র মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সাহেব।

তিনি আরো বলেন কোন মারধর নয়, বরং সামান্য টিপ নিয়ে কথা বলায় ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের দোহাই দিয়ে যে সুশীল সমাজ প্রতিবাদ করার জন্য টিপ মাথায় দিয়ে মাঠে নেমে এসেছিল তারা আজ কোথায়? সুশীল সমাজ কি হিজাব পরিধান করে মাঠে নামবে? সুবর্ণা মোস্তফা কি সংসদে দাঁড়িয়ে বলবে, সংবিধানের কোথায় আছে হেজাব পরা যাবে না?

আসলে এরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী নয় বরং কথিত ব্যক্তি স্বাধীনতা রক্ষার নামে কুৎসিত মনের অধিকারী বিদেশী প্রভুর অন্যে লালিত-পালিত ইসলামবিদ্বেষী একটি জঘন্য সম্প্রদায়।

এজন্য সুযোগ পেলে ইসলাম বিরোধীতায় তাদেরকে মাঠে-ময়দানে সরব দেখা গেলেও ইসলামের পক্ষে তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca