1. admin@haworbarta.com : admin :
চৌহালীর শিক্ষাউন্নয়নে কার্যকরী ভুমিকা রাখছে রেনেসাঁ গ্রন্থাগার। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চৌহালীর শিক্ষাউন্নয়নে কার্যকরী ভুমিকা রাখছে রেনেসাঁ গ্রন্থাগার।

মো: শাকিল আহমেদ
  • প্রকাশ শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
“এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়।”-প্রমথ চৌধুরী

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। 

চৌহালী উপজেলা একটি দূর্গম এলাকা হওয়ায় এখানে শিক্ষাপ্রসারে জন্য তেমন কোন উপায় নেই।

শিক্ষার্থীরাও তাই গতানুগতিক ধরণের শিক্ষাব্যাবস্থাই অভ্যাস্ত ছিলো। তার ফলে অনেক মেধাবী শিক্ষার্থীও দিনদিন পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিলো। তবে বেশকিছু আগ্রহী শিক্ষার্থীর বই পড়ার প্রতি প্রচন্ড আগ্রহ ছিলো,এর জন্য তারা অনেক কষ্ট করে বই যোগার করে পড়ত। তবে এখন রেনেসাঁ গ্রন্থাগার (পাবলিক) প্রতিষ্ঠা হওয়ায় সেই দুর্দশা দুর হয়েছে বলে মনে করেন রেনেসাঁ গ্রন্থাগারের সদস্যরা। বর্তমানে অনেক শিক্ষার্থীই আগ্রহী হয়ে রেনেসাঁ গ্রন্থাগারের সদস্য হচ্ছেন।

রেনেসাঁ গ্রন্থাগার প্রতিষ্ঠার মূল উদ্যোশ্যই ছিলো চৌহালীর শিক্ষাপ্রসারে ভূমিকা রাখা। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে রেনেসাঁ গ্রন্থাগার একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদের বেশ ভালো সম্মাননা প্রদান করে। এই কুইজ প্রতিযোগিতায় পুরো চৌহালীর বিভিন্ন স্কুল-কলেজের প্রচুর শিক্ষার্থী অংশগ্রহন করে। যেটা অল্প হলেও তাদের মধ্যে পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে বলে মনে করেন রেনেসাঁ গ্রন্থাগারের সদস্যরা। এবং তারা চায়, সামনে এরকম আরও আয়োজন করতে যাতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দ এবং আগ্রহ পায়। রেনেসাঁ গ্রন্থাগারের এমন সব কাজ এবং এর সদস্যদের আগ্রহ এবং কাজ দেখে অনেক লোকই এই উদ্যোগের প্রশংসা করেছে। যেটা রেনেসাঁ গ্রন্থাগারকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক ভূমিকা পালন করছে বলে মনে করেন,রেনেসাঁ গ্রন্থাগারের প্রতিষ্ঠতারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca