1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় সিএনজি ও জীপের ধাক্কায় আহত ৫ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় সিএনজি ও জীপের ধাক্কায় আহত ৫

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি।

আনোয়ারা বাঁশখালী সড়কের ঝিওরী মাজার গেট এলাকায় কোরিয়ান ইপিজেডের শ্রমিকবাহী একটি জীপ ওভারটেক করতে গিয়ে একটি সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দিলে সিএনজি ট্যাক্সির চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর কয়েকজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন

আহতরা হলেন— চালক আব্দুচ ছালাম (৪৫), এহছানুল করিম (২৮), সরেস আইচ (৩৫), মোতালেব (৪৬) ও দিদার (৩০)।

আহত চালক আব্দুচ ছালাম জানান, আমি বাঁশখালীর দিক থেকে আসছিলাম। বিপরীতমুখী কেইপিজেডের শ্রমিকবাহী একটি জিপ ওভারটেক করে আমার সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে আমিসহ আমার গাড়ীর আরো চার যাত্রী গুরুতর আহত হই।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ বলেন, আহতাবস্থায় আমাদের কাছে পাঁচজনকে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠিয়ে দিই।

#আমজাদ হোসেন,আনোয়ারা ০৯.০৫.২০২২ইংরেজি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca