1. admin@haworbarta.com : admin :
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

মো: আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ১১ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টির পরিমাণও। বেড়েছে নদী, খাল-বিলের পানিও।

হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে জনজীবন। দুর্ভোগে পড়েন খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিশেষ করে এ বৃষ্টি বিপাকে ফেলেছে কৃষকদের।

বিশ্বনাথ পৌর শহরের পুরানগাঁও গ্রামের বাসিন্দা কৃষক আরশ আলী বলেন, ভেজা ধান মাড়াই করে রাখা। বৃষ্টি কারণে শুকিয়ে গোলায় তুলতে পারছি না। খড়ও সব ভিজে নষ্ট হবার উপক্রম।

কিন্তু বৃষ্টির কারণে থমকে গেছে সব। সময় মতো ধান ও খড় শুকাতে না পারলে নষ্ট হবার আশঙ্কা রয়েছে।

উপজেলা সদরের রিকশাচালক শাহ আলম বলেন, বাজারে লোকজন নেই। আমাদের আয়ও নেই। এ অবস্থায় রাতের খাবার যোগাতে পারবো সেই চিন্তা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, উপজেলায় ধান কর্তন প্রায় শেষ পর্যায়ে। শুকনো ধানে কোন সমস্যা হবার কথা নয়। ভেজা ধান এভাবে কয়দিন থাকনে সমস্যা হতে পারে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca