রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বিশ্বনাথে একাধিক মামলার আসামি গ্রেফতার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৭০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চুরি- ডাকাতির একাধিক মামলার আসামি আব্দুল কাহারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে – সে উপজেলার দূর্যাকাপন গ্রামের আবদুল মুতলিব’র ছেলে আব্দুল কাহার (৪০)। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগের দিন বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকা থেকে র‌্যাবের সহায়তার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ।

পুলিশ সূত্র জানা যায়, তার বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি-সিএসজি চুরির মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে হাজত ভোগ করে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এএসআই রেদওয়ান সাংবাদিকদের বলেন, সে একজন চিহ্নিত অপরাধী। একাধিক চুরি-ডাকাতির মামলার আসামি। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656