1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জের ছেলে অকি'র এভারেস্ট জয়!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জের ছেলে অকি’র এভারেস্ট জয়! 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় যদিও বাঙালির জন্য নতুন নয়। তবুও দেশের জন্য অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরেকটি পালক।

এবার আরেক বাঙালি উঠলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায়। তার নাম আখলাকুর রহমান অকি।

শুক্রবার (১৩ মে) নেপাল সময় সকাল ৭টার দিকে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন আখলাকুর।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখালাকুরের গ্রামের বাড়ি বৃহত্তর সিলেট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়ায়।

আখলাকুরের বেসক্যাম্পের বরাত দিয়ে জগন্নাথপুরে অবস্থানরত তার চাচাতো ভাই শামীনুর রহমান বলেন, আখালাকুরের এভারেস্ট জয়ের তথ্য তার সঙ্গে থাকা গাইড বেস ক্যাম্পে জানিয়েছেন।এরপর বেসক্যাম্প থেকে আমাদের জানানো হয়।

পরে সকাল সাড়ে ৮ টার দিাকে আখলাকুরের সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে শামীনুর রহমান বলেন, ভাই বলেছেন-‘আলহামদুলিল্লাহ, আমি সাকসেস হইছি। আমার জন্য দোয়া করিও। ’

শুক্রবার দুপুরে লন্ডন ভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এসের পক্ষ থেকেও আখলাকুরের এভারেস্ট জয়ের তথ্য জানানো হয়।

চ্যানেল এসের ফেজবুক পেজ থেকে লেখা হয়- অভিনন্দন, আকি রহমান, ‘প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম হিসেবে শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় এভারেস্ট জয় করেছেন। ’

এর আগে ২০২০ সালে অক্টোবরে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয় করেন আখলাকুর রহমান। তিনিই প্রথম বাঙালি হিসেবে এলব্রুস পর্বত জয়ের রেকর্ড করেন।

ওই বছরের ২২ জুলাই আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ তানজানিয়ায় অবস্থিত কিলিমাঞ্জারো পর্বত প্রথমবারের মতো জয় করেন তিনি। এ পর্বতটির উচ্চতা ছিল ৫ হাজার ৮৯৫ মিটার। এ পর্বত জয়ের সাতদিন পর দ্বিতীয় বারের মতো ২৯ জুলাই ইউরোপের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতের চূড়ায় ওঠেন আকি।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে আখলাকুর রহমান প্রায় ৩৬ বছর আগে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। তখন তার বয়স ছিল দেড় বছর। লন্ডনের ওল্ডহাম শহরে তিনি বেড়ে ওঠেন। সেখানে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca