1. admin@haworbarta.com : admin :
মধ্যনগরে বন্যায় ধসে গেল দুটি পাকা ভবন! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মধ্যনগরে বন্যায় ধসে গেল দুটি পাকা ভবন!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের নব গঠিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদ নগর বাজারে দুটি পাকা ভবন ধসে গেছে। বাজারের পাশে ক্রমাগত পানির বাড়ায় মাটি সরে গিয়ে ভবন দুটি ধসে পড়ে। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে পাকা ভবনের ভেতরে থাকা স্থানীয় হায়দার আলী নামের এক কৃষকের অন্তত ৫০ মণ ধান ক্ষতিগ্রস্থ হয়েছে

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আবিদনগর বাজারের দক্ষিণ পার্শ্ববর্তী ফসলরক্ষা রক্ষা বাঁধের কিরকুলী অংশ ভেঙে হওরে পানি প্রবেশ করতে থাকে। আর আবিদনগর বাজারের দিকে পানি প্রবাহিত হতে থাকে। পরে বুধবার রাত ১০টার দিকে আবিদনগর গ্রামের হায়দার আলীর ধান চাল ভর্তি ১টি পুরো পাকা ভবন ও জুলফিকার আলী ভুট্টুর ১টি পাকা বসতঘর ঘর মাটি ধসে পানিতে ডুবে যায়। এ সময় হায়দার আলী কিছু ধান তুলতে পারলেও অন্তত ৫০ মণ ধান পানিতে তলিয়ে যায়।

চামরদানি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফুয়াদ মিয়া বলেন, হায়দার আলী ওই ধরে দেড়শ মণ ধান রেখেছিলেন। আমরা সকলের চেষ্টায় শতেক মণ ধান সংগ্রহ করতে পেরেছি। কিন্তু ৫০ মণ ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া বেশ কঠিন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca