1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ সদরে রাবারবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জ সদরে রাবারবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত। 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর প্রতিনিধি। 

মোঃ শরীফ উদ্দিন:::সুনামগঞ্জ জেলার সদরে লক্ষ্মণশ্রী ইউনিয়নের রাবারবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত হয়েছে। এই মেডিকেল সেবার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় -হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়। রাবারবাড়ী,নীলপুর,ও তাজপুর এই দিন গ্রামের মানুষ এই ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য রাবারবাড়ীর জয়িতা ফাউন্ডেশন বাংলাদেশ রাবারবাড়ীর এলজিআরডি ভবনে সকাল থেকে কয়েকশত মানুষ উপস্থিত হয়। আরএনটি তথা রাবারবাড়ী,নীলপুর ও তাজপুরের মানুষের এই সেবা যাতে সুষ্ঠুভাবে পেতে পারেন সে জন্য রাবার বাড়ী জয়িতা ফাউন্ডেশন এর মহিলা সভানেত্রী মোচ্ছাঃ জায়েদা আক্তার নিজেদের অফিস কক্ষ চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেন।তাছাড়া এই চিকিৎসা সেবা যাতে ভালোভাবে পরিচালিত হয় সেই জন্য সেখানে উপস্থিত ছিলেন লক্ষ্মণশ্রী ইউনিয়নের জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মন্নান সাহেব,সুনামগঞ্জ জেলার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। রেড ক্রিসেন্টের পরিচালনাকারী ডাক্তার সাহেবকে চিকিৎসা সেবা কতটুকু সময় স্থায়ী হবে জানতে চাইলে তিনি বলেন, এই চিকিৎসা সেবা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলমান থাকিবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca