শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মাঝি নিহত,আহত-২।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি। 

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে অতর্কিত দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী

জানা যায় রাত রাত ৮.১০ মিনিটের রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সি ব্লকের সাব-ব্লক-এম/৯ এর মাঝিরা ভলান্টিয়ার ডিউটি বন্টনের সময় রোহিঙ্গা ক্যাম্প-১০ থেকে আগত প্রায় ১০-১৫ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।এতে হামলায় গুরুতর জখম হয় সৈয়দ আলম (৪০), রহিম উল্লাহ(৩৬),আজিম উদ্দিন(৩৫)। হামলার পরপরই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরবর্তীতে হামলায় গুরুতর আহত আজিমউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় পার্শবর্তী এনজিও’র এম.এস.এফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ক্যাম্পে দায়িত্বরত ৮-আর্মড পুলিশ ব্যাটলিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত অক্টোবর/২০২১ সালে ক্যাম্প-১৮ তে ৬ মার্ডার ঘটনা ঘটার পর ৮ এপিবিএন এর সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছায় পাহারা সিস্টেম চালু করা হয় যার ফলে দুষ্কৃতকারীরা পার্শ্ববর্তী ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে । এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার , আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছাপাহারা সিস্টেমকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত আক্রমণ করে পালিয়ে যায়।

তিনি আরও জানান দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান ও ব্লক রেইড অভিযান অব্যাহত আছে।থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656