বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ভারতে মহানবী মোহাম্মদ (স.) কে কটুক্তি করার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা উপজেলা প্রতিনিধি।

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা:) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নবী প্রেমীক তৌহিদী জনতা ও ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের আয়োজনে শুক্রবার দুপুরে ( জুম্মা বাদ) ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিলি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের জনস্রোতে এ সময় রাজপথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাফিজ মাওঃ মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওঃ মুখলেসুর রহমান,মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ ফখরুল ইসলাম, মুফতী আবুল বাশার,মাওঃ আজিজুর রহমান হাকিমী,মুফতী আতিকুর রহমান, মাওঃ সাঈফুল ইসলাম মুরাদ,মাওঃ আলী হুসাইন খান রাগুবী,মাওঃ তরিকুল ইসলাম,মুফতী সাদ উদ্দীন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656