শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের মোঃ আছিউর রহমান মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

শনিবার ১১ জুন রাতে গোকর্ণ – কুন্ডা বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বড় বাড়ীর মৃত মাতু মিয়ার ছেলে নিহত আছিউর রহমান।তিনি পেশায় একজন ধান চালের ষ্টক ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় দ্রুতগতির ফিসারিজের কাজে নিয়োজিত একটি পিক আপ ভ্যান যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে যাত্রীসহ গাড়িটি রাস্তায় পড়ে যায়। অন্য যাত্রীরা আহত হলেও আছিউর রহমানের অবস্থা আশংকাজনক হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে আহত আছিউর রহমান মারা যায়। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিহতের আত্মীয় মোঃ ফায়েজ মিয়া নিশ্চিত করেন। এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656