মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডিজাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুল

দেশে ফিরলেই হত্যার হুমকি: ছাত্রলীগ নেতা আল আমিন রাব্বির অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওসমানীনগর-এর বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রলীগ তাজপুর কলজে শাখার অর্থ সহকারী আল আমিন রাব্বি দেশে ফিরলেই হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

ভুক্তভোগী আল আমিন রাব্বি জানান, ধারাবাহিক হুমকির কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তিনি নন, তার পরিবারের সদস্যরাও উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে দেশে ফিরতে তিনি শঙ্কাবোধ করছেন বলেও জানান।

তার অভিযোগ, স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কিছু নেতাকর্মী বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আল আমিন রাব্বি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের জেরে এ ধরনের হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281