শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বন্য হাতির হামলায় রাখাল আহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নালিতাবাড়ি প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে এক রাখাল গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাঙটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রহেশ কোচ (৪৬)। তিনি রাঙটিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাখাল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রহেশ কোচ বাড়ির গরু আনতে বনের ভেতরের দিকে যান। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তাঁর সামনে চলে আসে এবং তাঁকে আক্রমণ করে। হাতিটি রহেশকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিলে তিনি পিঠ ও মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাঁর সঙ্গে থাকা অন্য রাখালরা চিৎকার শুরু করলে হাতিটি দ্রুত বনের গভীরে চলে যায়। পরে স্থানীয়রা রহেশ কোচকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী উপজেলা ও ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসল রক্ষা করতে গেলে অনেক সময় স্থানীয় মানুষ হাতির আক্রমণের শিকার হচ্ছেন।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বন্য হাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281