1. admin@haworbarta.com : admin :
সুন্দরবন ক্লাব ও পাঠাগার নতুন ধারায় যাত্রা শুরু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুন্দরবন ক্লাব ও পাঠাগার নতুন ধারায় যাত্রা শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠীর নলছিটি উপজেলার হদুয়া ইউনিয়নের বৈশাখিয়া এলাকায় অবস্থিত সুন্দরবন ক্লাব ও পাঠাগার নতুন আঙ্গিকে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এক মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার (২৯ মে ২০২৬) থেকে সংগঠনটি নতুন ধারায় পরিচালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষানুরাগী, যুবসমাজ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সুন্দরবন ক্লাব ও পাঠাগার দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে পাঠাগারের কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষামূলক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখা হবে।

অনুষ্ঠান শেষে সুন্দরবন ক্লাব ও পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca