বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গুদারাঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ১১ বস্তা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

এ সময় শিমুল সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল ইব্রাহিমপুর নৌকা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট চোরাকারবারিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়রত আলী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281