বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আর এফ এল শোরুম উদ্বোধন –

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর সংবাদদাতা :সুনামগঞ্জের জগন্নাথপুরে আর এফ এল শোরুম মেসার্স শাহজালাল স্যানেটারী উদ্বোধন হয়েছে। ৯ জুন মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে এ শোরুম উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর আর এফ এল শোরুম মেসার্স শাহজালাল স্যানেটারীর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামাল মিয়া তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আর এফ এল এর এমডি আর এন পল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন।

আর এফ এল এর ডিজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আর এফ এল এর সিও আহসান হাবিব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, স্যানেটারী মিস্ত্রি ও ঠিকাদার রিপন আহমদ, রবিউল ইসলাম সুপার প্রমূখ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছইল মিয়া, আর এফ এল এর জিএম নবিউল ইসলাম গণি, এ জিম এম কয়েছ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281