বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসল্লির মৃত্যু!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার বিশেষ প্রতিনিধি। 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শামছুন নূর (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।নিহত মোঃ শামছুন নূর উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর (সোনাইনগর)গ্রামের মৃত রোয়াব উল্ল্যাহর পুত্র।বুধবার (২৯ জুন) মাগরিবের আজান দিতে গিয়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর ( সোনাইনগর) গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুর বাজার থেকে সদাই করে নিজ নৌকাযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় জীবনপুর ( সোনাইনগর) জামে মসজিদের ঘাটে নৌকা লাগাইয়া মাগরীবের নামাজের জন্য একাকী মসজিদে ভিজা অবস্থায় আযান দিতে গিয়ে মাইক্রোফোন ধরলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মসজিদের ভিতরেই মৃত্যুবরণ করে। নামাজ পড়তে আসা মুসল্লীরা মাইক্রোফোন হাত দিয়ে বুকের সাথে আকঁড়ে ধরা অবস্থায় মৃত দেখতে পান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656