


সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
ছাত্রলীগের দুইগ্রুপে মারামারি সময় তিন যুবদল ও ছাত্রদল নেতা আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিন।
রবিবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করন তিনি।
আদালতের বিচারক আব্দুর রহিম তার জামিন মঞ্জুর করেন।
এসময় আদালতে শতাধিক আইনজীবী নোমান বখত পলিননের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক প্রয়াত হোসেন বখতের সন্তান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক ও বর্তমান মেয়র নাদের বখতের ছোটভাই নোমান বখত পলিন ৯০ এর দশকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর সাম্প্রতিক বছরগুলোতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যক্তিগতভাবে সাহায্যঅসহযোগিতা নিয়ে ১৫ হাজার পরিবারের পাশে দাঁড়ান।
পলিন বখত এর জামিনে উল্লাসিত জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পলিন বখতের রাজনৈতিক উত্থান সহ্য করতে না পেরে ছাত্রদল-যুবদলকে সংগে নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাঁকে মিথ্যা মামলায় জড়ানো তাদেরই দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রের অংশ। কিন্তু পলিন বখত ও তার পরিবার আজীবন সুনামগঞ্জের সাধারণ মানুষের পাশে আছেন, কাজেই মানুষের ভালবাসার কাছে সব প্রাসাদ ষড়যন্ত্র ভেসে যাবে। আগামীতে জেলা আওয়ামী লীগের নের্তৃত্ব তাঁর হাতেই আসবে।
জামিন লাভের পর নোমান বখত পলিন তাঁর প্রতিক্রিয়া বলেন, সুনামগঞ্জ শান্তি, সম্প্রীতির জনপদ। সেইদিন ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। যারা আহত হয়েছে তারা যে দলেরই হোক, আমি তাদের সুস্থতা কামনা করি।
তিনি বলেন, সিনিয়র হিসেবে আমি সেদিন বিবদমান দুটি পক্ষের মধ্যে সমঝোতা করতে চেয়েছিলাম। পরে দেখলাম আমাকেই মামলায় জড়ানো হয়েছে। রাজনীতি যখন করি ষড়যন্ত্রমুলক মামলা-মোকদ্দমায় জড়ানো হবে সেটা জেনেই করি। বিষয়টি আমি আইনগতভাবে মোকাবেলা করব। তবে শান্তি-সম্প্রীতির এই জনপদে কেউ অপরাজনীতি করতে চাইলে জনগণকে সংগে সেই অপশক্তিকে প্রতিহত করব।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

