1. admin@haworbarta.com : admin :
এমপি এমরানের হাত ধরে গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এমপি এমরানের হাত ধরে গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ‘

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আজ অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে জলাশয় সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের এ ধরনের কর্মসূচি শুধু মাছের উৎপাদন বৃদ্ধিতেই সহায়ক নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে গোলাপগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca