1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে নবীপ্রেমের বর্ণিল মোবারক র‍্যালি ও সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে নবীপ্রেমের বর্ণিল মোবারক র‍্যালি ও সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীপ্রেমের বর্ণিল মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শান্তিগঞ্জ বাজার থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাও. কাজী মফিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রাসেল ও জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ দিলোয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহসভাপতি মাও. আবু তাহির মো. খালিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর সভাপতি মাও. তাজুল ইসলাম আলফাজ, সাংগঠনিক সম্পাদক মাও. মুস্তাক আহমদ, আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু নছর মো. ইব্রাহিম, জেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক মাও. আমিনুল ইসলাম, জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সাঈদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলীনূর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাও. কবি তাজ উদ্দিন আহমদ, মুফতি আবুল কাশেম সিদ্দিকী, মাও. শামসুল ইসলাম, মাও. ফেরদৌস আহমদ ও ক্বারী আমিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca