বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে রাস্তার জন্য হাজারো মানুষের হাহাকার !!

মোঃইকবাল হুসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৯৯ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি। 

স্মরণকালের ভয়াবহ বন্যার পর এ যেনো এক নতুন ধাক্কা শান্তিগঞ্জের ছয়হাড়া থেকে সলফ যাতায়াতের রাস্তাটি।

স্থানীয় সুত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যার পর মহাসিং নদীর ভাংঙ্গণ শুরু হয়, আর দিন দিন বিলিন হয়ে যাচ্ছে এই রাস্তাটি, প্রতিদিন রাস্তা দিয়ে যাতায়াত করেন এলাকার ৩০হাজার সাধারণ জনগণ। এই রাস্তাটি নিয়ে চরম জনদূর্ভোগে এলাকাবাসী,তারা ঠিক মতন চলাফেরা করতে পারছে না রাস্তাটির জন্য।

পূর্বে মৌগাঁও গ্রামের পশ্চিম দিকে মাঠ সংলগ্ন রাস্তাটির অবস্থান ছিলো,কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় রাস্তাটির ভাংঙ্গন দেখা দেয় এবং তা বিলিন হয়ে পড়ে৷ বর্তমানে মৌগাঁও,সলফ,লালপুর,ধরমপুর গ্রামের মানুষ চলাচল করতে পারছে না রাস্তাটি দিয়ে, চরম বিপাকে এই ৪টি গ্রাম। এখন মানুষ চলাচলের আর কোনও বিকল্প রাস্তা নেই বলে জানান এলাকাবাসী।

এই রাস্তা দিয়ে মানুষকে প্রতিনিয়তই চলাচল করতে হয় তাদের এখন মানুষ শহরের দিকে যাওয়ার আর কোনও বিকল্প রাস্তা নেই৷ এই রাস্তা দিয়ে এই সব গ্রামের মানুষ চলাচল করে থাকে সব সময়।বর্তমানে তাদের এই ৫টি গ্রামের লোকরা খুব কষ্টের মধ্য দিনযাপন করছে।

তাছাড়া, মুমূর্ষু রোগীকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না৷ অনেক সময় প্রাণনাশের সম্ভবনা থেকে যায়৷ রাস্তা জনদুর্ভোগ থেকে রেহাই চায় এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656