

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া গংদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই উপর হামলা করে ছুলফি দিয়ে বুকে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীলে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

