

মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার ২২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলন অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ৩১ অক্টোবর (শনিবার) মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ আয়োজনকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানে বরেণ্য উলামা-মাশায়েখ, শিক্ষাবিদ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ২২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি এ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের ধারক এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এ পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ আয়োজন প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

