বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে গরু চুরির হিড়িক প্রতিরোধে পুলিশী অভিযানে ২১টি গরু উদ্ধার!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকরা তাদের গৃহ পাালিত গরু রক্ষায় রাত পাহাড়া দিয়ে ও রক্ষা করা সম্ভব হয়নি। ফলে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ ও থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেনের নির্দেশে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. মিলন মিয়া ও থানার এস আই শংকর চন্দ্র দেবের নেতৃতে পুলিশ সদস্যরা ইউনিয়নের পূর্ব মেরুয়াখলা ও দুধপুর এই দুটি গ্রামে রাতে চিরুনী অভিযান চালিয়ে চোরের বাড়িতে তিনটি চোরাই গরুর গো-ডাউন থেকে ১০টি চোরি যাওয়া গরু উদ্ধার করে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কৃষকদের গরু কৃষকদের মাঝে ফিরিয়ে দেয়া হয়। এছাড়া গত এক মাসে মোট চুরি যাওয়া ২১ টি গরু উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে পূর্ব মেরুয়াখলা গ্রামের ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিলন মিয়া ও বিশ্বম্ভরপুর থানার বিট অফিসার থানার এস আই শংকর চন্দ্র দেবের উপস্থিতিতে সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগমের বাড়ির সামনে এই গরুগুলো কৃষকদের হাতে তুলে দেন তারা । এ সময় ধনপুর ইউপি সদস্য হেনু মিয়া,স্থানীয় জসিম উদ্দিন ও দ্বীন ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া বলেন, পূর্ব মেরুয়াখলা ও দুধপুর গ্রামের চোরের সর্দার মো. আব্দুল আজিজ ও নজরুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সক্রিয় চোরচক্র প্রতিদিন রাতের আধাঁরে কৃষকদের বাড়িতে হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় কৃষকদের মনে আতংঙ্ক থাকায় আমি বিষয়টি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে জানানোর পর উনাদের নির্দেশে থানার এস আই শংকর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে চিরুনী অভিযানে নেমে ইতিমধ্যে ২১টি চুরি যাওয়া গরু এই দুটি গ্রামের চোরদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে,এবং দুইজন চোরকে পুলিশ আটক করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুষমও উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে আমার ধনপুর ইউনিয়নের মানুষ ও উপকৃত হচ্ছে। কাজেই আমি নেত্রীর একজন সাধারন কর্মী হিসেবে জনপ্রতিনিধির দায়িত্বে থাকা অবস্থায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ইউনিয়নবাসীর সামনে উপস্থাপন করতে চাই। আমি যতদিন এই ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে থাকব কোন গডফাদারের নেৃতত্বে সমাজের নতুন প্রজন্মের ছেলেদের নষ্ট করতে দেয়া যাবে না তাই কোন ধরনের চুরি, ডাকাতি, মাদক ব্যবসা সহ নানান অপকর্ম যেকোন মূল্য তা প্রতিহত করার ঘোষনা দেন তিনি।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার এস আই শংকর চন্দ্র দেব বলেছেন,আমরা পুলিশ সদস্যরা জনগনের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করি। কৃষকদের এই গৃহপালিত পশু রাতের আধারে যে কেহ চুরি করে নিয়ে যাবে সেটা হতে পারে না। এই চোরের গডফাদার যারাই আছেন ইতিমধ্যে ২১টি গুরু উদ্ধার করা হয়েছে এবং চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। এবং চোরচক্রের সদস্যরা এখন এলাকা ছাড়া। তিনি পুলিশী অভিযান অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। ##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656